আলমগীর মানিক | ০৫:৫৭ পিএম, ২০২৫-০৪-১৮
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীরা গণমিছিল করেছে।
শুক্রবার( ১৮ এপ্রিল) বিকেল ৩ টা ৩০ হতে বিএসপিআই এর সি়ভিল উড ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আবছার চৌধুরী, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের রিশাদ মাহমুদ, মো: মাসুম, হাবিবুর রহমান এবং মুজাহিদুর রহমান নকিব এর নেতৃত্বে গণমিছিলটি ক্যাস্পাস প্রদক্ষিণ করে বিকেল ৪ টায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিএসপিআই এর ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুর রহমান নকিব বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা সুইডিশিয়ানরা প্রথম থেকে মাঠে ছিলাম এবং লড়াই করে যাবো। দাবী আদায়ের জন্য শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
প্রসঙ্গত: সারাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র আন্দোলনের ছয় দফা দাবী লক্ষ্যে কাপ্তাই বিএসপিআই এ সাধারণ শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন বলে জানান বিএসপিআই এর ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুর রহমান নকিব।
এর আগে একই দাবিতে গত বুধবার এবং গত বৃহস্পতিবার বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং সড়ক অবরোধ করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited